আগুন
- manisha chhetri

- 1 day ago
- 1 min read

আগুনে উত্তপ্ত হওয়ার পর পৃথিবী মাতা নিজের রূপ ধারণ করেন, তার পরে আমাদের প্রকৃত বিশ্ব পরিণত হল।
আগুনে উত্তপ্ত হওয়ার পর একটি সাধারণ কইলা নিজের রূপ ধারণ করে, তার পরে বিশ্বের সবচেয়ে মূল্যবান হিরাতে পরিণত হল।
আগুনে উত্তপ্ত হওয়ার পর একটি সাধারণ সোনা নিজের রূপ ধারণ করে, তার পরে সুন্দর অলংকার রূপে বিশ্বের অমূল্য রত্নে পরিণত হল।
আগুনে উত্তপ্ত হওয়ার পর একটি সাধারণ লোহা নিজের রূপ ধারণ করে, তার পর বিশ্ব প্রসিদ্ধ খনিজ পর্দাথ রূপে মানুষের উন্নয়ন ব্যবস্থার মূল হাতিয়ার রূপে পরিণত হল।
কিন্তু একটি সাধারণ মানুষ আগুনে উত্তপ্ত হওয়ার পর সাধারণ ছাই হয়ে এই প্রকৃতির আবহাওয়ার মধ্যে বিলীন হয়ে যায়।
“এই বিশ্বে আগুনে উত্তপ্ত পেয়ে শুধুমাত্র খনিজ পদার্থ নিজের রূপ মূল্যবান রত্ন হিসেবে পরিণত করতে পারে।অন্যথায় এই বিশ্বে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে জন্ম গ্রহণ করেছেন একটি সাধারণ শরীর নিয়ে যেটি যেকোনো মুহূর্তে আপনার হাত ছেড়ে দিতে পারে তাকেও যদি রাগ,হিংসা,লোভ,অহংকার স্বার্থপর চিন্তাধারার আগুন দিয়ে জ্বালিয়ে রাখেন তাহলে জীবিত অবস্থাতেই আপনার জীবনের অস্তিত্ব মৃত্যুর পরের ছাই এর মতন বিলীন হওয়ার থেকে কেউ বাঁচিয়ে দিতে পারবে না।”



Comments